অপরাধ

পাবনার আটঘড়িয়ায় চাঞ্চল্যকর তথ্য: আদম আলীর ক্যাডার বাহিনীর মূল অর্থদাতা ও মাস্টারমাইন্ড হযরত আলী!

পাবনার আটঘড়িয়ায় চাঞ্চল্যকর তথ্য: আদম আলীর ক্যাডার বাহিনীর মূল অর্থদাতা ও মাস্টারমাইন্ড হযরত আলী!

⎙ প্রিন্ট
পাবনার আটঘড়িয়ায় চাঞ্চল্যকর তথ্য: আদম আলীর ক্যাডার বাহিনীর মূল অর্থদাতা ও মাস্টারমাইন্ড হযরত আলী!
# পাবনার আটঘড়িয়ায় চাঞ্চল্যকর তথ্য: আদম আলীর ক্যাডার বাহিনীর মূল অর্থদাতা ও মাস্টারমাইন্ড হযরত আলী! ⌖ আটঘরিয়া
পাবনার আটঘড়িয়া উপজেলার  একদন্তের ষাইটগাছা এলাকায় এক সময়ের ত্রাস এবং বিতর্কিত ব্যক্তিত্ব আদম আলীর অপকর্মের মূল চালিকাশক্তি ও নেপথ্য রূপকার হিসেবে নাম এসেছে তার আপন চাচাতো ভাই হযরত আলী মোল্লার। স্থানীয়দের দাবি, বাইরে শান্ত-শিষ্ট ব্যবসায়ী সেজে থাকলেও ভেতরের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। এলাকায় ক্যাডার বাহিনী লালন-পালন, তাদের হাতে অবৈধ অস্ত্র তুলে দেওয়া এবং নিয়মিত বিপুল পরিমাণ অর্থের জোগানের মূল দায়িত্ব পালন করেন এই হযরত আলী।​প্রবাস জীবন থেকে ফেরার পর 'সুদের নেটওয়ার্ক':দীর্ঘদিন প্রবাসে অবস্থান শেষে এলাকায় ফিরে এক ভিন্ন চক্রান্তের জাল বোনেন হযরত আলী। প্রবাস থেকে সংগৃহীত পুঁজি খাটিয়ে তিনি এলাকায় গড়ে তোলেন অবৈধ সুদের কারবার। চড়া সুদের ফাঁদে ফেলে ষাইটগাছাসহ পার্শ্ববর্তী গ্রামগুলোর অসহায়, দরিদ্র মানুষকে নিঃস্ব করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সুদের টাকা সময়মতো দিতে না পারলে শারীরিক নির্যাতন ও হুমকি দেওয়া সেখানে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।​হত্যাকাণ্ড ও বিচার ব্যবস্থার ওপর আঘাতের চাঞ্চল্যকর তথ্য:হযরত আলীর বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর সব অপরাধমূলক অভিযোগ। তিনি ষাইটগাছা গ্রামের আলোচিত কীটনাশক ব্যবসায়ী রফিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি। শুধু হত্যা মামলাতেই ক্ষান্ত হননি তিনি; আটঘড়িয়ার আলোচিত ১৬ বছরের কিশোরী কামরুন নাহার তমা হত্যা ও ধর্ষণ মামলার আসামি আদম আলীকে আদালত থেকে জামিনে বের করার পেছনে কলকাঠি নেড়েছেন তিনি। এমনকি ধর্ষণের ডিএনএ রিপোর্ট পর্যন্ত পরিবর্তন করার উদ্দেশ্যে বিপুল অঙ্কের ঘুষ লেনদেনের নেপথ্যে এই হযরত আলীরই বড় ভূমিকা ছিল বলে তথ্য মিলেছে।​ফার্মেসির আড়ালে অপরাধের সাম্রাজ্য:বর্তমানে কৌশল বদলে হযরত আলী মোল্লা আটঘড়িয়ার একদন্ত বাজারে একটি ফার্মেসি খুলে বসেছেন। তবে স্থানীয়দের মতে, এই ফার্মেসি ব্যবসা শুধুই একটি মুখোশ। এর আড়ালে ঘাপটি মেরে থেকে তিনি তার মূল ব্যবসা—অবৈধ সুদের নেটওয়ার্ক পরিচালনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদ প্রদান করে যাচ্ছেন অব্যাহতভাবে।​এলাকাবাসীর দাবি, অবিলম্বে সুষ্ঠু অনুসন্ধানের মাধ্যমে এই 'মাস্টারমাইন্ড' হযরত আলী মোল্লার সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার হোক এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য