চাকরি ছাড়ার পর ফেসবুকে ভুয়া ছবি-ভিডিও পোস্ট করে রেস্টুরেন্ট সুনাম নষ্টের অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর বাজারের 'দ্য এশিয়ান বাইটস' নামক একটি চাইনিজ রেস্টুরেন্টের প্রধান শেফের বিরুদ্ধে মালামাল ক্ষতিসাধন, প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে রেস্তোরাঁর সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত ১০ আগস্ট শ্রীপুর থানায় এই সাধারণ ডায়েরিটি দায়ের করেন রেস্তোরাঁর মালিক মেহেরুন্নেছা। অভিযুক্ত ব্যক্তির নাম রিয়াব আহমেদ (২১), পিতা: মো: কাওছার আলম, সাং- পূর্ব পাড়া, নারায়ণগঞ্জ সদর।
অভিযোগের বিবরণ
জিডি সূত্রে জানা যায়, অভিযুক্ত রিয়াব আহমেদ গত ৭ আগস্ট শ্রীপুরের রাজেন্দ্রপুর 'দ্য এশিয়ান বাইটস' রেস্টুরেন্টে প্রধান শেফ হিসেবে চাকরিতে যোগ দেন। তবে পরবর্তীতে তার কাজকর্ম দেখে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বুঝতে পারে যে তিনি কোনো প্রথম সারির শেফ নন এবং গ্রাহকদের সঠিকভাবে খাবার পরিবেশন করতে পারছেন না। উপরন্তু, তিনি আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার মালামালের ক্ষতিসাধন করেন।
এ বিষয়ে প্রতিবাদ জানালে রিয়াব আহমেদ গত ১০ আগস্ট রেস্টুরেন্ট মালিককে জানমালের ক্ষতি করার হুমকি দিয়ে চাকরি ছেড়ে চলে যান। অভিযোগ রয়েছে, চাকরি ছাড়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (আইডি: Riyab Ahmed) কৃত্রিম ও ভুয়া খাবারের ছবি-ভিডিও পোস্ট করে ওই রেস্তোরাঁর নাম উল্লেখপূর্বক নানা ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছেন, যা প্রতিষ্ঠানের সুনাম ও সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
হুমকি ও নিরাপত্তাহীনতা
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাকে এ বিষয়ে ফোন করে নিষেধ করলে তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং সুযোগ পেলে খুন-জখম করবেন বলে হুমকি দেন। বর্তমানে বিষয়টি নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন বাদী মেহেরুন্নেছা।
পুলিশের পদক্ষেপ
শ্রীপুর থানা পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
শ্রীপুরে রেস্টুরেন্ট শেফের বিরুদ্ধে ২৫ হাজার টাকার মালামাল
ক্ষতি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ








মন্তব্য