দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘দিনকা পরিবার’-এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন স্মৃতিচারণ করেন।
শিমুল বিশ্বাস বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তাঁর নেতৃত্ব, সাহস এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আপসহীনভাবে সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও রাজনৈতিক অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।পরে মরহুম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের বিজয় কামনা করা হয়।এ সময় ‘দিনকাল পরিবার’-এর সদস্য, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার স্মৃতিচারণে আবেগঘন শিমুল বিশ্বাস, শেষে বিশেষ দোয়া
খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে: শিমুল বিশ্বাস









মন্তব্য