সারাদেশ

শিক্ষার উন্নয়নে নতুন প্রত্যাশা, বড়দিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি মিঠুকে সংবর্ধনা

বড়দিয়া বালিকা বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

প্রিন্ট
শিক্ষার উন্নয়নে নতুন প্রত্যাশা, বড়দিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি মিঠুকে সংবর্ধনা
কালিয়ার বড়দিয়া বালিকা বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
⌖ কালিয়া
মোঃ লিটন সিকদারনড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, দি পাটনা একাডেমির সভাপতি খান সুমন রানা, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্লা সাহাদত হোসেন এবং বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোল্লা সাকায়ত হোসেন।আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও সার্বিক উন্নয়নে দক্ষ নেতৃত্বের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শিক্ষার মান বৃদ্ধির সঙ্গে বিদ্যালয়ের পরিবেশ, শৃঙ্খলা এবং অবকাঠামোগত উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া জরুরি।তারা আশা প্রকাশ করেন, বিশ্বাস আসজাদুর রহমান মিঠুর নেতৃত্বে বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে ছাত্রীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বিদ্যালয়ের সুন্দর পরিবেশ বজায় রাখা এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য