পুঠিয়ায় সার বিতরণ তদারকিতে মাঠে প্রশাসন: নিবিড় পর্যবেক্ষণে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ
মোঃ রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরো
পুঠিয়া উপজেলায় কৃষকদের মাঝে সরকারি মূল্যে এবং নির্ধারিত বরাদ্দে সার বিতরণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে ডিলার পয়েন্টগুলো থেকে প্রকৃত কৃষকরা সঠিকভাবে সার পাচ্ছেন কিনা তা সরেজমিনে যাচাই করা হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান, সার বিতরণ ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এ মনিটরিংয়ের প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে উপজেলার অনুমোদিত ডিলারদের গুদামে মজুত, দৈনিক সরবরাহ এবং বিতরণ কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও জানান, কোনো অসাধু ডিলার যাতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার অবৈধভাবে মজুত করতে না পারে, সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে কিংবা নির্ধারিত সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে না পারে—সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপের ফলে পুঠিয়ায় সারের বাজার স্থিতিশীল থাকবে এবং কোনো ভোগান্তি ছাড়াই কৃষকরা ন্যায্যমূল্যে সার সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন এলাকার সাধারণ কৃষকরা।
পুঠিয়ায় সার বিতরণ তদারকিতে মাঠে প্রশাসন
পুঠিয়ায় সার বিতরণ তদারকিতে মাঠে প্রশাসন: নিবিড় পর্যবেক্ষণে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ








মন্তব্য