মুকসুদপুরে ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
মোঃলিটন সিকদারগোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাকসুদা (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মুকসুদপুর সদর থানার টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মাকসুদা মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রামের মৃত আমির কাজীর মেয়ে এবং আবু বক্করের স্ত্রী।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মাকসুদাকে আটক করে তার কাছে থাকা চারটি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাক তল্লাশি করা হয়। প্যাকেটগুলো থেকে কমলা রঙের মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পলিপ্যাকে ছিল ২০০ পিস করে ইয়াবা।পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৮০ গ্রাম। ডিজিটাল পরিমাপক যন্ত্রের মাধ্যমে ইয়াবাগুলোর ওজন নির্ধারণ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় গ্রেপ্তার মাকসুদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।এদিকে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অভিযান ও ইয়াবা উদ্ধারের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন রশীদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুকসুদপুরে ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার








মন্তব্য