বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কালিয়া পৌরসভার বড় কালিয়ার শ্মশান ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড় কালিয়ার শ্মশান ঘাট এলাকায় মাদকদ্রব্য সেবন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় চার ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কালিয়ার হারিডাঙ্গা গ্রামের মো. মান্নান লস্করের ছেলে মো. শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের মো. লিকু সরদারের ছেলে অলি সরদার (২৩), বাকা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. বাহাউদ্দিন তিতাস (৩৫) এবং ঘোষপাড়া গ্রামের বাচ্চু গাজীর ছেলে মো. মাহাবুর গাজী (৩০)।
আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতে মামলা করা হয়। মামলার শুনানি ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা শেষে আদালত চারজনকেই তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।
কালিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।








মন্তব্য