অপরাধ

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও বিক্রেতা ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড

প্রিন্ট
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও বিক্রেতা ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও বিক্রেতা ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড
⌖ রাজশাহী
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও বিক্রেতা ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড

​মোঃ রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরো 
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন এলাকায় পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮:০০ টা থেকে বেলা ১১:০০ টা পর্যন্ত পুঠিয়ার দীঘলকান্দী ও বানেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযান চলাকালে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন।
​নাসির আলী, পিতা: সিকান্দর আলী, গ্ৰাম বানেশ্বর, ​মেহেদী হাসান, পিতা: নকির উদ্দিন, গ্ৰাম খুটিপাড়া, ​হাফিজুর রহমান রনি, পিতা: আব্দুল মান্নান, গ্ৰাম দীঘলকান্দী,​রফিকুল ইসলাম, পিতা: মো. হামিদ, গ্ৰাম খুঁটি পাড়া,
​আটককৃত চারজনকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে আইনের আওতায় এনে প্রত্যেকের অপরাধের ভিত্তিতে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড প্রদান করা হয়।
​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মাদকমুক্তকরণ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক এমন জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য