সারাদেশ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রিন্ট
নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
‘আদিবাসীদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সৃজনশীল শক্তির প্রয়োগ’—এই প্রতিপাদ্যে নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বেলা ১২টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ, যুব পরিষদ, নারী পরিষদ ও ছাত্র পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে সদর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়। বক্তারা বলেন, আদিবাসীরা দেশের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ভূমি অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।সভায় ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, আদিবাসী পরিষদের আইন উপদেষ্টা বাকি বিল্লাহ রশিদী, সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ, সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্রনাথ উরাঁওসহ আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য