জাতীয়

মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু

⎙ প্রিন্ট
মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু
মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু
নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মৎস্য ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেয়েছেন মোঃ নূর আলম জিকু।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর প্রতিপাদ্য— “জলাশয় মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”। এ উপলক্ষে কালিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ সীতারামপুর, কালিয়া পৌরসভার বাসিন্দা মোঃ নূর আলম জিকুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে মোঃ নূর আলম জিকুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিন্নাতুল ইসলাম ও কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস।
মৎস্য সম্পদ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও মৎস্য খাতের উন্নয়নে অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি মৎস্য চাষি ও মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করবে।
সম্মাননা পেয়ে মোঃ নূর আলম জিকু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও মৎস্য খাতের উন্নয়ন ও মৎস্য সম্পদ সংরক্ষণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য