সারাদেশ

আল্লামা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রিন্ট
আল্লামা  আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
⌖ দুর্গাপুর
প্রতিনিধি : মো. মোমিন জাদরান
প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের ১৪ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় তিনি কোরআনের তাফসির ও ইসলামী চিন্তাধারা প্রচারে ভূমিকা রাখেন। তার প্রাঞ্জল বক্তব্য ও সুললিত কণ্ঠে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হতো। তিনি বিশ্বের ৫২টি দেশে সফর করে ইসলামের বাণী প্রচার করেছেন বলে জানা যায়।
১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি পিরোজপুরের জিয়ানগরের সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৪ সালে মাদরাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর গবেষণা ও দাওয়াতি কর্মকাণ্ডে যুক্ত হন। তার রচিত গ্রন্থের সংখ্যা ৭৭টির বেশি বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়।
১৯৭৯ সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে পরবর্তীতে নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১০ সালে গ্রেপ্তারের পর ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার হয় এবং ২০১৩ সালে মৃত্যুদণ্ড দেওয়া হলেও আপিলে তা আমৃত্যু কারাদণ্ডে পরিবর্তিত হয়।
তার মৃত্যু ও চিকিৎসা নিয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ করা হয়। মৃত্যুর পর বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। আজও তার বই, তাফসির ও বক্তব্য অনুসারীদের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য