সারাদেশ

সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

প্রিন্ট
সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
⌖ সাভার
ঢাকার সাভারে একটি বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে—এমন অভিযোগের ভিত্তিতে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। এ সময় বাড়ির আশপাশ থেকে বোমাসদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে দেখবে বোমা নিষ্ক্রিয়কারী দল।মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন একটি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশ।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, রাতে শ্যামপুর এলাকা থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বাড়িটিতেও অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।পুলিশ জানায়, ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার করা বস্তুগুলো পরীক্ষা করবে। পরীক্ষার পর এগুলো বিস্ফোরক কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।বাড়িটিতে পুলিশি তৎপরতা চলমান রয়েছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য