সারাদেশ

পাবনা জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা

পাবনা জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা:

প্রিন্ট
পাবনা জেলায়  শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান  পরিচালনা
# পাবনা জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা: ⌖ পাবনা সদর
জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা জেলার সদর উপজেলার মহেন্দ্রপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ স্থাপন করার অপরাধে ০৩(তিন) টি বাস এর ড্রাইভারকে মোট ৪,০০০/-(চার হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ০৬(ছয়) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। জেলা প্রশাসন, পাবনা এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মনিরুজ্জামান  অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক  জনাব মো: আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পাবনা এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।

মন্তব্য