জাতীয়

বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকীতে দোয়া, মিলাদ ও স্মরণসভা

প্রিন্ট
বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকীতে দোয়া, মিলাদ ও স্মরণসভা
বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকীতে দোয়া, মিলাদ ও স্মরণসভা
# Economy ⌖ বাঁশখালী
বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোজাহেরুল হক চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জননেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রের একান্ত সহকারী এবং মোজাহের মারজান স্মৃতি কল্যাণ সংস্থার চেয়ারম্যান মারুফুল হক চৌধুরী।অনুষ্ঠানে মরহুম মোজাহেরুল হক চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং মানুষের কল্যাণে তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, তিনি আজীবন মানুষের অধিকার ও জনকল্যাণে কাজ করে গেছেন। তাঁর আদর্শ ও কর্ম সমাজের মানুষের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য