ঢাকা, ১৬ এপ্রিল: জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে আগত গারো জাতিগোষ্ঠীর একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার ঢাকায় সংসদ ভবনে উপস্থিত হন।
গ্রামপ্রধান ও পুরোহিতসহ ১১ সদস্যের এই প্রতিনিধিদল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের আমন্ত্রণে এ সফরে অংশ নেন।
সংসদ ভবনে উপস্থিত হয়ে তারা সরাসরি অধিবেশন কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় প্রতিনিধিরা সংসদের কার্যপ্রণালী, ইতিহাস ও কাঠামো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন, যা তাদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা।
পরবর্তীতে ডেপুটি স্পিকার তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় সংসদের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণমূলক চর্চা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
গারো প্রতিনিধিরা এ উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ডেপুটি স্পিকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন