কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহকারী শিক্ষক মাওলানা আলমগীর হোসেন,আব্দুল হাই আল হাদী,সেলিম চৌধুরী শান্ত,হাফেজ নূরুল আমিন, এসএসসি পরীক্ষার্থী রেজাউল করিম, রাদিয়াতুল জান্নাত রিয়া,সুর্বনা আক্তার শশী প্রমূখ।
পরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুলের পাঁপড়ী ছিটিয়ে বরণ ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শিক্ষা সামগ্রী বিতরণ করা।

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন