লালপুরের বিলমাড়িয়াতে ২৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রুহুল আটক
স্টাফ লাল পুর উপজেলা
লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিলমাড়িয়া পুকুর পাড়া সাকিনস্থ আকাশ মন্ডল ও জাহাঙ্গীর সরদার দ্বয়ের বাড়ীর মধ্যের গলি হইতে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ২.৪০(দুই দশমকি চার শূন্য) গ্রাম সহ রুহুল আমিন কে আটক করে লালপুর থানার পুলিশ।
সোমবার(৪ঠা মে-২০২৬)
বিকাল ০৫.১০ ঘটিকার সময় তাকে আটক করা হয়।
আটককৃত রুহুল আমিন(৪২)একই এলাকার নাসির উদ্দিন এর ছেলে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়, তাঁর বিরুদ্ধে লালপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে। এবং তাহাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে ।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন