নাটোরে লালপুরে ট্রাকচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব লাল পুর (নাটোর):
নাটোরের লালপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহত আশরাফুল ইসলাম (লিওন) লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর-নাগশোষা গ্রামের বাসিন্দা এবং রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (সোমবার) লালপুরের একটি ফিলিং স্টেশনে তেল নিতে আসেন আশরাফুল ইসলাম। এসময় একটি ট্রাক অসতর্কভাবে চলাচল করলে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন