প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ, তিন বছরের সন্তান নিয়ে বিপাকে রাজ্জাক
স্টাফ রিপোর্টার মো: লিটন সিকদার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় এক হৃদয়স্পর্শী ঘটনার অভিযোগ উঠেছে। রাজ্জাক হোসেন রজো শেখ নামে এক প্রতিবন্ধী ব্যক্তি, যিনি পা না থাকা সত্ত্বেও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, বর্তমানে পারিবারিক সংকটে পড়েছেন।
জানা যায়, গত ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার সকালে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে কাজে বের হন তিনি। কিন্তু বিকেলে বাড়ি ফিরে দেখেন, তার স্ত্রী রিম্পা বেগম ঘরে নেই। অভিযোগ রয়েছে, ঘর থেকে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে তিনি এক কথিত প্রেমিকের সঙ্গে চলে গেছেন। পরে ফোনে তিনি আর ফিরে আসবেন না বলেও জানান।
রাজ্জাক হোসেন রজো জানান, তাদের মধ্যে বড় কোনো পারিবারিক বিরোধ ছিল না। তিন বছরের ছোট সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এখনও তার স্ত্রীকে মেনে নিতে প্রস্তুত আছেন এবং ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ, তিন বছরের সন্তান নিয়ে বিপাকে রাজ্জাক

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন