কোনাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী আনন্দ শোভাযাত্রা ও পান্তা ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।সকালে প্রেসক্লাবের ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে মেট্রোস্কুল এন্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় সরকার ঝুটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি লাবিব উদ্দিন, সহ-সভাপতি শোয়াইব মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেন খান, মোখলেছুর রহমান, নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম, নির্বাহী সদস্য রেজা চৌধুরী, আখতার উজ জামান, সদস্য আশিকুর রহমান, আরজু আহমেদ, মনির হোসেন, তারিক হোসেন, ফয়সাল হোসেন, আসাদুজ্জামান মিলন, সাহাজুদ্দিন সরকার সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল।

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন