কালিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : মে: লিটন শিকদার
কালিয়ায় হাম ও রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি-২০২৬ সফল করতে নড়াইলের কালিয়া উপজেলায় সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ এপ্রিল) সকালে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইন শতভাগ সফল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।মেডিকেল অফিসার ডা. তাজ মোহাম্মদ মল্লিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. রাফি।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, সিনিয়র সহ-সভাপতি স ম রেজা রাব্বি কামাল, যুগ্ম সাধারন সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন, কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদ হুসাইন, সাবেক সদস্য সচিব পৌর বিএনপি মনিরুজ্জামান (মনা) উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাবেক সদস্য সচিব মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।
মো: লিটন সিকদার
১৩/৪/২৬

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন