ওপেন নিউজ ২৪

ওয়াহিদুল হত্যাকারীর ফাঁসির দাবীত দুর্গাপুরে অবস্থান কর্মসুচী

ওয়াহিদুল হত্যাকারীর ফাঁসির দাবীত দুর্গাপুরে অবস্থান কর্মসুচী

নেত্রকোনা দুর্গাপুর কেন্দ্রীয় কবরস্থানের সেচ্ছাসেবক (গোরখোদক) ওয়াহিদুল ইসলাম কেলিস হত্যাকারীর ফাঁসির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক অবস্থান কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে) বাদ জুম্মা তেরীবাজার এলাকাবাসীর আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।


ঘন্টাব্যাপী কর্মসুচীতে বক্তারা বলেন, গত শনিবার রাত ১১টার দিকে তেরী বাজার এলাকায়, ঠুনকো বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নূর মোহাম্মদ নামের এক যুবক কেলিসকে ছুরিকাঘাত করে। পরবর্তিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ নেয়ার পথে মৃত্যুবরণ করেন। পরবর্তিতে দুর্গাপুর থানা পুলিশ রাতেই ঘাতক নূর মোহাম্মদের মা ও তার বোন জামাই কে আটক করে এবং পরদিন ভোরে নেত্রকোণা শহরের মালনী এলাকায় অভিযান চালিয়ে ঘাতক নূর মোহাম্মদকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। পরে নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করে। কেলিস মৃত্যুর পর, তার স্ত্রী দুই সন্তান ও তার শ্বাশুড়িকে নিয়ে চরম অর্থকষ্টে ভোগছে। আমরা এলাকাবাসী এই ঘাতকের ফাঁসী চাই। 


অবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখেন, তেরি বাজার বড় মসজিদের নায়েবে মুহতামিম মুফতি আশরাফুর রহমান আনসারী, সাংবাদিক শফিকুল আলম সজীব, ব্যাবসায়ী ফারুক মড়ল, রফিকুল ইসলাম শাখাওয়াত হোসেন সজীব, হাজী সুমন মিয়া, মোশারফ সরকার, মীর ফরিদ মিন্টু, মাহমুদুল হাসান সুজন, রামিন প্রমুখ

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৮ মে ২০২৬


ওয়াহিদুল হত্যাকারীর ফাঁসির দাবীত দুর্গাপুরে অবস্থান কর্মসুচী

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
নেত্রকোনা দুর্গাপুর কেন্দ্রীয় কবরস্থানের সেচ্ছাসেবক (গোরখোদক) ওয়াহিদুল ইসলাম কেলিস হত্যাকারীর ফাঁসির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক অবস্থান কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে) বাদ জুম্মা তেরীবাজার এলাকাবাসীর আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।ঘন্টাব্যাপী কর্মসুচীতে বক্তারা বলেন, গত শনিবার রাত ১১টার দিকে তেরী বাজার এলাকায়, ঠুনকো বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নূর মোহাম্মদ নামের এক যুবক কেলিসকে ছুরিকাঘাত করে। পরবর্তিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ নেয়ার পথে মৃত্যুবরণ করেন। পরবর্তিতে দুর্গাপুর থানা পুলিশ রাতেই ঘাতক নূর মোহাম্মদের মা ও তার বোন জামাই কে আটক করে এবং পরদিন ভোরে নেত্রকোণা শহরের মালনী এলাকায় অভিযান চালিয়ে ঘাতক নূর মোহাম্মদকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। পরে নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করে। কেলিস মৃত্যুর পর, তার স্ত্রী দুই সন্তান ও তার শ্বাশুড়িকে নিয়ে চরম অর্থকষ্টে ভোগছে। আমরা এলাকাবাসী এই ঘাতকের ফাঁসী চাই। অবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখেন, তেরি বাজার বড় মসজিদের নায়েবে মুহতামিম মুফতি আশরাফুর রহমান আনসারী, সাংবাদিক শফিকুল আলম সজীব, ব্যাবসায়ী ফারুক মড়ল, রফিকুল ইসলাম শাখাওয়াত হোসেন সজীব, হাজী সুমন মিয়া, মোশারফ সরকার, মীর ফরিদ মিন্টু, মাহমুদুল হাসান সুজন, রামিন প্রমুখ

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত