ওপেন নিউজ ২৪

১নং বাঙ্গড্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার

১নং বাঙ্গড্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১নং বাঙ্গড্ডা ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে বেশ সক্রিয় ও তৎপর রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার। ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মুখে মুখে এখন তার নাম। একজন উচ্চশিক্ষিত, মার্জিত এবং জননন্দিত নেতা হিসেবে তিনি ইতিমধ্যেই সাধারণ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

এলাকাবাসীদের মতে, আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার একজন প্রচারবিমুখী মানুষ হওয়া সত্ত্বেও তার সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের বিপদে এগিয়ে আসার গুণাবলি তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। সাদা মনের মানুষ ও একজন শিক্ষানুরাগী হিসেবে মোশারফ হোসেন মজুমদার দীর্ঘ দিন ধরে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানে তার অনুদান ও উপস্থিতি ইউনিয়নবাসীর নজর কেড়েছে। স্থানীয়রা বলছেন, তিনি কেবল একজন ব্যবসায়ী নন, বরং সমাজের অবহেলিত মানুষের আস্থার প্রতীক।

নির্বাচনী মাঠে গণসংযোগকালে আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার বলেন, আমি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। দীর্ঘ দিন ধরে আমি মানুষের পাশে আছি এবং ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত, আদর্শ ও কল্যাণমুখী ইউনিয়ন গড়তে চাই যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তিনি আরও জানান, বেকারত্ব দূরীকরণ এবং আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় নিয়েই আমি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ইতোমধ্যেই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় ও বাজারে বাজারে তিনি কুশল বিনিময় এবং উঠান বৈঠক করছেন। নবীন থেকে প্রবীণ, সব বয়সী মানুষের কাছ থেকেই তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। সাধারণ ভোটাররা মনে করছেন, মোশারফ হোসেন মজুমদারের মতো একজন যোগ্য ও নিষ্ঠাবান মানুষ চেয়ারম্যান নির্বাচিত হলে ১নং বাঙ্গড্ডা ইউনিয়ন সত্যিকারের  একটি মডেল ইউনিয়নে পরিণত হবে।

আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার তার আগামীর পথচলায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেছেন। এলাকার সচেতন মহলের দাবি, পরিবর্তনের এই অঙ্গীকার নিয়ে মোশারফ হোসেন মজুমদারের এগিয়ে যাওয়া বাঙ্গড্ডার জন্য নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬


১নং বাঙ্গড্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১নং বাঙ্গড্ডা ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে বেশ সক্রিয় ও তৎপর রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার। ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মুখে মুখে এখন তার নাম। একজন উচ্চশিক্ষিত, মার্জিত এবং জননন্দিত নেতা হিসেবে তিনি ইতিমধ্যেই সাধারণ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।এলাকাবাসীদের মতে, আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার একজন প্রচারবিমুখী মানুষ হওয়া সত্ত্বেও তার সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের বিপদে এগিয়ে আসার গুণাবলি তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। সাদা মনের মানুষ ও একজন শিক্ষানুরাগী হিসেবে মোশারফ হোসেন মজুমদার দীর্ঘ দিন ধরে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানে তার অনুদান ও উপস্থিতি ইউনিয়নবাসীর নজর কেড়েছে। স্থানীয়রা বলছেন, তিনি কেবল একজন ব্যবসায়ী নন, বরং সমাজের অবহেলিত মানুষের আস্থার প্রতীক।নির্বাচনী মাঠে গণসংযোগকালে আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার বলেন, আমি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। দীর্ঘ দিন ধরে আমি মানুষের পাশে আছি এবং ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত, আদর্শ ও কল্যাণমুখী ইউনিয়ন গড়তে চাই যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তিনি আরও জানান, বেকারত্ব দূরীকরণ এবং আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় নিয়েই আমি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।ইতোমধ্যেই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় ও বাজারে বাজারে তিনি কুশল বিনিময় এবং উঠান বৈঠক করছেন। নবীন থেকে প্রবীণ, সব বয়সী মানুষের কাছ থেকেই তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। সাধারণ ভোটাররা মনে করছেন, মোশারফ হোসেন মজুমদারের মতো একজন যোগ্য ও নিষ্ঠাবান মানুষ চেয়ারম্যান নির্বাচিত হলে ১নং বাঙ্গড্ডা ইউনিয়ন সত্যিকারের  একটি মডেল ইউনিয়নে পরিণত হবে।আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার তার আগামীর পথচলায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেছেন। এলাকার সচেতন মহলের দাবি, পরিবর্তনের এই অঙ্গীকার নিয়ে মোশারফ হোসেন মজুমদারের এগিয়ে যাওয়া বাঙ্গড্ডার জন্য নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত