এপেক্স বাংলাদেশের উদ্যােগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ, জেলা -০৩ এর উদ্যােগে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে।জেলা -০৩ এর সার্বিক তত্ত্বাবধানে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, কম ভাগ্যবান মানুষের মাঝে গামছা, শরবত ও তরমুজ বিতরণ। ১ মে সকাল নয়টায় চট্টগ্রামের ২নং গেইটের বিপ্লব উদ্যান সংলগ্ন এলাকায় এপেক্স বাংলাদেশ, জেলা -০৩ আয়োজিত মহান শ্রমিক দিবস উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রা বের হয়।এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান মুহাম্মদ ইলিয়াস জসিমের নেতৃত্বে শোভাযাত্রা ও অন্যান্য সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, এপেক্সিয়ান এডভোকেট এরশাদুর রহমান রিটু, এপেক্সিয়ান শেখ আখতারুজ্জামান পারভেজ, এপেক্সিয়ান এডভোকেট আবছার উদ্দিন হেলাল, এপেক্সিয়ান মোস্তাফিজুর রহমান বিপ্লব, প্রো-এপেক্সিয়ান আবু বকর সিদ্দিক, এপেক্সিয়ান মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রো-এপেক্সিয়ান মীর মোহাম্মদ তাজরিয়ান উল আলম নেওয়াজ শরীফ, এপেক্সিয়ান শফিকুল আলম, এপেক্সিয়ান টিটু পাল, এপেক্সিয়ান মোঃ নিজাম উদ্দিন, এপেক্সিয়ান এডভোকেট মোঃ শাহজাহান, এপেক্সিয়ান মোঃ জিল্লুল করিম, এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়ুয়া, এপেক্সিয়ান সাইফ ইলিয়াস, এপেক্সিয়ান মোঃ আবদুল কাদের, অতীত জেলা গভর্নর এপেক্সিয়ান মো: জামাল হোসেন, এপেক্সিয়ান মো: সুজাউদ্দৌলা, এপেক্সিয়ান মো: আশ্রাফ উল্লাহ, এপেক্সিয়ান মো: দিদারুল করিম, এপেক্সিয়ান মোঃ ফখরুদ্দিন রাজী, এপেক্সিয়ান এম এম এইচ ইয়াসির আরাফাত চৌধুরী সহ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।