ওপেন নিউজ ২৪

মোংলার চিলা ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় ইউনিয়ন ভিত্তিক প্রকল্প অববাহিতকরন সভা অনুষ্ঠিত।

মোংলার চিলা ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় ইউনিয়ন ভিত্তিক প্রকল্প অববাহিতকরন সভা অনুষ্ঠিত।
মোংলার চিলা ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় ইউনিয়ন ভিত্তিক প্রকল্প অববাহিতকরন সভা অনুষ্ঠিত


বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগপ্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ প্রকল্প অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল ২০২৬ তারিখে বাগেরহাট জেলার মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নের পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়।


অ্যান্টিসিপেটরি অ্যাকশন (AA) শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (SRSP) এবং ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স (CRI) কর্মসূচির আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে মূলত ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম প্রস্তুতি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

‎ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিটি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান দুর্যোগ আসার আগেই যেন প্রান্তিক মানুষ সচেতন হতে পারে এবং কার্যকর সহায়তা পায় সেজন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ্য এই কর্মসূচিটি বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর কারিগরি সহায়তায় এবং স্থানীয় উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।

‎চিলা পরিষদ প্যানেল চেয়ারম্যান  কৌশল মৌলিক কানু সভাপতিত্বে এবং উএফএফ এর দায়িত্বপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হাওলাদার, ইউপি সদস্য মোঃ নাজমুল হাওলাদার, সংরক্ষিত মহিলা সদস্য শিপ্রা হালদার, সিপিপির ইউনিট টিম লিডার মোঃ জালাল মোসাল্লি, অঞ্জন বিশ্বাস, মোঃ কারিমুল ইসলাম, সেবাস্তিন বাছাড়, উপস্থিত ছিলেন অত্র ইউডিএমসি কমিটির সদস্যবৃন্দ এলাকার শিক্ষক বৃন্দ গনমাধ্যম কর্মী এনজিও কর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা ।

সভায় অংশগ্রহণকারী সকল সদস্যরা দুর্যোগকালীন ঝুঁকি কমাতে এ উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগ কালীন পরিস্থিতিতে সব ধরনের সহযোগিতা করার প্রতিজ্ঞা করেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬


মোংলার চিলা ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় ইউনিয়ন ভিত্তিক প্রকল্প অববাহিতকরন সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগপ্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ প্রকল্প অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল ২০২৬ তারিখে বাগেরহাট জেলার মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নের পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়।অ্যান্টিসিপেটরি অ্যাকশন (AA) শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (SRSP) এবং ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স (CRI) কর্মসূচির আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে মূলত ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম প্রস্তুতি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।‎ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিটি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান দুর্যোগ আসার আগেই যেন প্রান্তিক মানুষ সচেতন হতে পারে এবং কার্যকর সহায়তা পায় সেজন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ্য এই কর্মসূচিটি বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর কারিগরি সহায়তায় এবং স্থানীয় উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।‎চিলা পরিষদ প্যানেল চেয়ারম্যান  কৌশল মৌলিক কানু সভাপতিত্বে এবং উএফএফ এর দায়িত্বপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হাওলাদার, ইউপি সদস্য মোঃ নাজমুল হাওলাদার, সংরক্ষিত মহিলা সদস্য শিপ্রা হালদার, সিপিপির ইউনিট টিম লিডার মোঃ জালাল মোসাল্লি, অঞ্জন বিশ্বাস, মোঃ কারিমুল ইসলাম, সেবাস্তিন বাছাড়, উপস্থিত ছিলেন অত্র ইউডিএমসি কমিটির সদস্যবৃন্দ এলাকার শিক্ষক বৃন্দ গনমাধ্যম কর্মী এনজিও কর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা ।সভায় অংশগ্রহণকারী সকল সদস্যরা দুর্যোগকালীন ঝুঁকি কমাতে এ উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগ কালীন পরিস্থিতিতে সব ধরনের সহযোগিতা করার প্রতিজ্ঞা করেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত