ওপেন নিউজ ২৪

কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু

কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু
কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু

কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের যুগ্ম নিবন্ধকের প্রতিনিধি ও কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মোঃ আতিকুর রহমান এ তদন্ত পরিচালনা করেন।

বিআরডিবি ভবনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিস কক্ষে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় অভিযোগকারী বিভিন্ন কেএসএস লিমিটেডের সভাপতি, ম্যানেজার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, ইউসিসিএ লিঃ-এর সভাপতি আঃ বারেক, সাবেক সভাপতি হাফিজ উদ্দিন, মোসলেম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

তদন্তকারী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, তদন্তে সঠিক তথ্য ও সমবায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোই উঠে আসবে বলে তিনি আশাবাদী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকলকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

এদিকে অভিযোগকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ৫৯টি সমিতির সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬


কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image
কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরুকাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের যুগ্ম নিবন্ধকের প্রতিনিধি ও কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মোঃ আতিকুর রহমান এ তদন্ত পরিচালনা করেন।বিআরডিবি ভবনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিস কক্ষে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় অভিযোগকারী বিভিন্ন কেএসএস লিমিটেডের সভাপতি, ম্যানেজার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, ইউসিসিএ লিঃ-এর সভাপতি আঃ বারেক, সাবেক সভাপতি হাফিজ উদ্দিন, মোসলেম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।তদন্তকারী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, তদন্তে সঠিক তথ্য ও সমবায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোই উঠে আসবে বলে তিনি আশাবাদী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকলকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।এদিকে অভিযোগকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ৫৯টি সমিতির সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত