পাবনা, ২৭ এপ্রিল ২০২৬: টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশন (পাবনা) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে আগামী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক রিপন (বাংলাভিশন)। সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাকিবুল ইসলাম মুন (মাছরাঙা টিভি) ও তুহিন আব্দুল্লাহ (বৈশাখী টিভি)। সাধারণ সম্পাদক করা হয়েছে আসিফ মাহমুদকে (সময় টিভি) এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হৃদয় আলী (মিলন মাহমুদ) এটিএন নিউজ।
কমিটিতে আরও রয়েছেন—
কল্যাণ সম্পাদক: আশরাফুজ্জামান মানিক (ওয়ান নিউজ)
অর্থ সম্পাদক: মোঃ শাকিলুর রহমান (চ্যানেল আই)
ক্রীড়া সম্পাদক: মোঃ সোহাগ মল্লিক (এখন টিভি)
দপ্তর সম্পাদক: মোঃ তুহিন মোল্লা (স্টার নিউজ)
সাংস্কৃতিক সম্পাদক: মোঃ আলামিন হোসেন (যমুনা টিভি)
সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হাসান মাহমুদ ও জাহিদুল ইসলাম।
এছাড়া উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে পাবনা প্রেস ক্লাবের সভাপতি ও সেক্রেটরিকে (ক্ষমতাবলে), আশিকুর ইসলাম রেমন, উজ্জ্বল মির্জা, কল্লোল তালুকদার ও মিজানুর রহমানকে।
কমিটির সভাপতি জিয়াউল হক রিপন ও সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এই কমিটি কাজ করবে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন