নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় এবংঃধারঃধষ এবং ঈধষধরফ-উ চষঁং সহ একজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। সোমবার (২৩ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুকনাকুরি ছোট ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামীর নাম মোঃ আনোয়ার হোসেন (২৬), সে দুর্গাপুর থানার উত্তর নোয়াগাঁও এলাকার মো. ফজলুর রহমানের ছেলে।
মামলা সুত্রে জানা গেছে, বিরিশির টু ঝানজাইল এলাকায় ডিউটি করাকালীন ঝানজাইল মেসার্স খোরশেদ ফিলিং ষ্টেশন এর দক্ষিণ পাশে ঝানজাইল টু ময়মনসিংহগামী পাকা রাস্তায় শুকনাকুরি ছোট ব্রীজের উপর একব্যক্তি তিনটি প্লাস্টিক বস্তায় একহাজার নয়শত পাতা (২৮,৫০০ পিচ) ভারতীয় তৈরী এবংঃধারঃধষ এবং ঈধষধরফ-উ চষঁং ট্যাবলেট সহ অন্যত্র নিয়ে যাওয়ার জন্য অবস্থান করছে। ওই গোপন সংবাদ প্রাপ্তির পর কর্তব্যরত দুর্গাপুর থানা পুলিশের টহলদল উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী আনোয়ার হোসেন কৌশলে পালানোর চেষ্টাকরলে পুলিশ ধরে ফেলে।
এনিয়ে দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানাধীন সুকনাকুড়ি এলাকা থেকে তিনটি প্লাস্টিক বস্তায় একহাজার নয়শত পাতা ভারতীয় তৈরী এবংঃধারঃধষ এবং ঈধষধরফ-উ চষঁং ট্যাবলেট সহ মোঃ আনোয়ার হোসেন আটক করা হয়। ট্যাবলেটের আনুমানিক মুল্য ৫লক্ষ ১০ হাজার টাকা। আনোয়ার দীর্ঘদিন ধরে ভারতীয় ঔষধ চোরাচালানের সাথে জড়িত ছিলো। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে। চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন