ওপেন নিউজ ২৪

আটঘর ইউনিয়নের গোয়ালপাড়ায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, তদন্ত ও বিচার দাবি

আটঘর ইউনিয়নের গোয়ালপাড়ায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, তদন্ত ও বিচার দাবি

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোয়ালপাড়া গ্রামের রব্বান মাতুব্বরের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে বিএনপি নেতা মুরাদ মাতুব্বর যুবদল নেতা শাফিকুলের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে গোয়ালপাড়া গ্রামে হামলা চালায়। সময় টর্চলাইটের আলো ব্যবহার করে পরিকল্পিতভাবে বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর চালানো হয় বলে দাবি করা হয়।

তারা আরও অভিযোগ করেন, হামলায় স্থানীয়দের পাশাপাশি পাশের বিভিন্ন গ্রাম থেকে লোকজন এনে সংঘবদ্ধভাবে অংশ নেয়া হয়। এতে একাধিক বাড়িঘরে ব্যাপক ভাঙচুর হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্তরা প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মোটরসাইকেল মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

ভুক্তভোগীরা বলেন, ধরনের ঘটনার কারণে এলাকায় চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে গোয়ালপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা বলেন, গোয়ালপাড়ার বিভিন্ন বাড়িতে হামলার সময় গ্রামজুড়ে লাইটের আলো দেখা যায় এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তিনি বিএনপি নেতা মুরাদুর রহমান, সাফিকুল ইসলাম সামাদ মাতুব্বরের নেতৃত্বে হামলার অভিযোগ করেন এবং অন্য এলাকা থেকে লোকজন এনে হামলা করা হয়েছে বলেও দাবি করেন। তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করা হয়েছে বলে জানান।

বিএনপি নেতা রব্বান মাতুব্বর বলেন, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। পরে গ্রামের পরিস্থিতি জানতে পারেন। তিনি যুবদল নেতা শাফিকুলের নেতৃত্বে এবং বিএনপি নেতা মুরাদুর রহমানের সংশ্লিষ্টতায় বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর হাসিব লিঠু, আটঘর ইউনিয়ন বিএনপি নেতা কাওসার মাতুব্বর, যুবদল নেতা রব্বান মাতুব্বর, বিএনপি নেতা আদেল মাতুব্বর, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, বিএনপি নেতা মজিবর শিকদার, আলেক শিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দু কাদের মোল্লা, মোশারফ মোল্লা, জসিম মাতুব্বর এবং যুবদল নেতা সাইফুল মাতুব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন ভুক্তভোগীরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬


আটঘর ইউনিয়নের গোয়ালপাড়ায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, তদন্ত ও বিচার দাবি

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোয়ালপাড়া গ্রামের রব্বান মাতুব্বরের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে বিএনপি নেতা মুরাদ মাতুব্বর ও যুবদল নেতা শাফিকুলের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে গোয়ালপাড়া গ্রামে হামলা চালায়। এ সময় টর্চলাইটের আলো ব্যবহার করে পরিকল্পিতভাবে বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর চালানো হয় বলে দাবি করা হয়।তারা আরও অভিযোগ করেন, হামলায় স্থানীয়দের পাশাপাশি পাশের বিভিন্ন গ্রাম থেকে লোকজন এনে সংঘবদ্ধভাবে অংশ নেয়া হয়। এতে একাধিক বাড়িঘরে ব্যাপক ভাঙচুর হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্তরা প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মোটরসাইকেল মহড়া দিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।ভুক্তভোগীরা বলেন, এ ধরনের ঘটনার কারণে এলাকায় চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সংবাদ সম্মেলনে গোয়ালপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা বলেন, গোয়ালপাড়ার বিভিন্ন বাড়িতে হামলার সময় গ্রামজুড়ে লাইটের আলো দেখা যায় এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তিনি বিএনপি নেতা মুরাদুর রহমান, সাফিকুল ইসলাম ও সামাদ মাতুব্বরের নেতৃত্বে এ হামলার অভিযোগ করেন এবং অন্য এলাকা থেকে লোকজন এনে হামলা করা হয়েছে বলেও দাবি করেন। তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করা হয়েছে বলে জানান।বিএনপি নেতা রব্বান মাতুব্বর বলেন, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। পরে গ্রামের পরিস্থিতি জানতে পারেন। তিনি যুবদল নেতা শাফিকুলের নেতৃত্বে এবং বিএনপি নেতা মুরাদুর রহমানের সংশ্লিষ্টতায় বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর হাসিব লিঠু, আটঘর ইউনিয়ন বিএনপি নেতা কাওসার মাতুব্বর, যুবদল নেতা রব্বান মাতুব্বর, বিএনপি নেতা আদেল মাতুব্বর, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, বিএনপি নেতা মজিবর শিকদার, আলেক শিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দু কাদের মোল্লা, মোশারফ মোল্লা, জসিম মাতুব্বর এবং যুবদল নেতা সাইফুল মাতুব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন ভুক্তভোগীরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত