সোমবার ২০ এপ্রিল সকাল ৭ টায় গাজীপুর অতিক্রম করে,
প্রধানমন্ত্রী তারেক রহমান,পূর্ব ঘোষিত ফ্যামেলি কার্ড বিতরন উপলক্ষে বগুড়া সফরের সময় গাজীপুর অতিক্রম করেছেন।
সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রিয়নেতাকে এক নজর দেখার অপেক্ষায় নেতাকর্মীদের ভীড় চোখে পড়ার মতো।
এসময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক,গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, শওকত হোসেন সরকারের পক্ষ থেকে, গাজীপুর সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাশিমপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ এনায়েত হোসেন মোল্লার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়।
এসময় উপস্থিত ছিলেন, নাসির গায়েন, অপু মোল্লা, মানিক মিয়া, ঈসমাইল হোসেন, রফিকুল ইসলাম রফিক, মাসুদ মিয়া সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী
এ-সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাত উঁচিয়ে সবাইকে শুভেচ্ছা জানান ।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন