ওপেন নিউজ ২৪

বীরগঞ্জে মন্দির-মূর্তি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলা মামলায় ২ জন গ্রেফতার

বীরগঞ্জে মন্দির-মূর্তি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলা মামলায় ২ জন গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সনকা গ্রামের আদিবাসী ধর্মান্তরিত খ্রিস্টান সম্প্রদায়ের বসতবাড়ি, কবরস্থান ও শ্মশান কালী মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জন আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, সম্প্রতি সংঘটিত এই নৃশংস হামলায় শ্মশান কালী মন্দিরে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং দেবমূর্তি ক্ষতিগ্রস্ত করে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয়। একই ঘটনায় পিউস মুরমুকে মারধর করা হয় এবং তার বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে গত ১৯ এপ্রিল একটি মামলা রেকর্ড করা হয়। মামলায় এজাহারনামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এজাহারে উল্লেখিত আসামি আজাদ ও মনি নামের ২ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬


বীরগঞ্জে মন্দির-মূর্তি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলা মামলায় ২ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সনকা গ্রামের আদিবাসী ধর্মান্তরিত খ্রিস্টান সম্প্রদায়ের বসতবাড়ি, কবরস্থান ও শ্মশান কালী মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জন আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।জানা যায়, সম্প্রতি সংঘটিত এই নৃশংস হামলায় শ্মশান কালী মন্দিরে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং দেবমূর্তি ক্ষতিগ্রস্ত করে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয়। একই ঘটনায় পিউস মুরমুকে মারধর করা হয় এবং তার বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে গত ১৯ এপ্রিল একটি মামলা রেকর্ড করা হয়। মামলায় এজাহারনামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালায়।এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এজাহারে উল্লেখিত আসামি আজাদ ও মনি নামের ২ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত