লালপুর থানা পুলিশ কর্তৃক মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তারকৃত দুই মাদক সেবীকে মাদক সেবনের অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কতৃক দণ্ড প্রদান
ইং ২৮/০৪/২০২৬ তারিখ নাটোরের লালপুর থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতারকৃত দুইজন মাদক সেবী কে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবী ০১।মোঃওয়াহিদ প্রাং (৫৪), পিতা মোঃ আইজুদ্দিন, সাং- উত্তর লালপুর, থানা লালপুর, জেলা নাটোরকে ১০০০ টাকা অর্থ দন্ড এবং ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান, মাদক সেবী ০২। মোঃ সালাউদ্দিন (৫০), পিতা মৃত আঃ সাত্তার , সাং- উত্তর লালপুর,থানা লালপুর, জেলা নাটোরকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, মোহাম্মদ আবীর হোসেন, সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লালপুর নাটোর।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন