ওপেন নিউজ ২৪

রাণীশংকৈলে ১৫৪ জন গত সরকারের আমলে গাইবি মামলার আসামিদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিগত সময়ে রাজনৈতিক মামলার আসামি হওয়া বিএনপির নেতা-কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এতে মোট ১৫৪ জনকে দুই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।বৃহস্পতিবার উপজেলার একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ওই অর্থ বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাজাহান আলী ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলী।এছাড়াও সহ-সভাপতি সাহাদাত, পান্না, খলিল, হযরত আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে অনেক নেতাকর্মী বিভিন্ন মামলার শিকার হয়েছেন। তাঁদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

রাণীশংকৈলে ১৫৪ জন গত সরকারের আমলে গাইবি মামলার আসামিদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান