বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম সতর্কতা প্রচার এবং জনজীবন রক্ষায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কাজ করে । এর প্রধান কাজগুলো হলো দ্রুত সংকেত প্রচার, মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং উদ্ধার তৎপরতা পরিচালনা করা, যা হাজার হাজার জীবন বাঁচিয়েছে। তিনি আরো বলেন দুর্যোগ কালীন জীবনের ঝুঁকি নিয়ে সিপিপি সর্বসময় জনগণের পাশে থাকে জনগণকে উদ্ধার করে এবং জনগণকে সুস্থ রাখার জন্য প্রাথমিক চিকিৎসা ও সরকারের দেওয়া খাদ্য বন্টন করে। উপকূলী এলাকার দুর্যোগ কালীন একমাত্র ভরসা সিপিপি।শেখ মোঃ কারিমুল ইসলাম সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। মোংলার চিলা ইউনিয়ন বাসির পাশে থেকে বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিশেষ অবদানের রেখেছেন।ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তায় শেখ মোঃ কারিমুল ইসলাম বলেন, মুসলিম জাহানের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনা। সমাজ থেকে দূর হোক ধনী-গরিবের বৈষম্য। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক সকল শ্রেণি-পেশার মানুষ।তিনি আরও বলেন, ঈদের আনন্দে এক কাতারে শামিল হোক ধনী, গরিব, ফকির ও মিসকিন। সবাই পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নিক ভালোবাসা ও সম্প্রীতি।মোংলা বাসীর কাছে নিজের জন্য দোয়া কামনা করে তিনি বলেন, আমি যেন আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য আমার দোয়া ও শুভকামনা রইল।তিনি আরও বলেন, মনে রাখতে হবে ঈদ কারও একার নয়—ঈদের আনন্দ সবার। তাই আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবেশী ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলি।