পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক ড. মুরাদ মুরশেদ ইউনিয়নবাসী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ ত্যাগ, ভ্রাতৃত্ব ও আনন্দের বার্তা নিয়ে আসে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ধনী-দরিদ্রের বৈষম্য ভুলে সবাইকে মিলবন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ড. মুরাদ মুরশেদ তার বার্তায় আরও উল্লেখ করেন, করোনা পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সাম্প্রতিক সময়ের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রশাসনের পক্ষ থেকে রাজাবাড়ী ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং সবার জন্য সহানুভূতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন।
শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
উল্লেখ্য, শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আদেশে ড. মুরাদ মুরশেদকে ২২ নভেম্বর ২০২৫ তারিখে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন