ওপেন নিউজ ২৪

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক’ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক’ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ ‘ইমবার ইসেন্স’ রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা-র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী আইয়ুব নবী রকি।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ পারভেজ, সহ-সভাপতি সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব নবী রকি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি, সহ - সাংগঠনিক সম্পাদক রনি মিত্র,

সহ - সাংগঠনিক সম্পাদক হাকিম শাহ, সহ - সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, সহ প্রচার সম্পাদক মো তানবীর, সহ - প্রচার সম্পাদক 

মো আলামিন খান, সহ - আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়ন্ত দে, সদস্য নূর হোসেন, এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য সদস্য ও বন্দর নগরীর বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

​সভাপতির বক্তব্যে ফরহাদুল হাসান মোস্তফা বলেন, "পবিত্র রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মানবাধিকার রক্ষায় কাজ করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত আছি। আজকের এই ইফতার মাহফিল আমাদের সাংগঠনিক শক্তি ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।"

​ইফতারের পূর্বে আয়োজিত দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ১৮ মার্চ ২০২৬


আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক’ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ ‘ইমবার ইসেন্স’ রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।​সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা-র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী আইয়ুব নবী রকি।​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ পারভেজ, সহ-সভাপতি সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব নবী রকি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি, সহ - সাংগঠনিক সম্পাদক রনি মিত্র,সহ - সাংগঠনিক সম্পাদক হাকিম শাহ, সহ - সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, সহ প্রচার সম্পাদক মো তানবীর, সহ - প্রচার সম্পাদক মো আলামিন খান, সহ - আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়ন্ত দে, সদস্য নূর হোসেন, এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য সদস্য ও বন্দর নগরীর বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।​সভাপতির বক্তব্যে ফরহাদুল হাসান মোস্তফা বলেন, "পবিত্র রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মানবাধিকার রক্ষায় কাজ করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত আছি। আজকের এই ইফতার মাহফিল আমাদের সাংগঠনিক শক্তি ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।"​ইফতারের পূর্বে আয়োজিত দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত