ওপেন নিউজ ২৪

ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য প্রার্থী মারুফ হাওলাদার

ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য প্রার্থী মারুফ হাওলাদার
ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য প্রার্থী মারুফ হাওলাদার

ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য প্রার্থী মারুফ হাওলাদার 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরবন ইউনিয়নবাসী সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন সুন্দরবন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী তরুন সমাজ সেবক পরিবেশ কর্মী ও ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মারুফ হাওলাদার (বাবু)। সেই সাথে তিনি মেম্বার প্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।


তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই ঈদের আনন্দ যেন ধনী-গরিব, সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। রাজনীতির মূল লক্ষ্য জনসেবা। এই ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও জনগণের সেবায় নতুন করে উদ্বুদ্ধ করুক। 


তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবা করার সুযোগ চান।


তিনি বলেন, সুন্দরবন ইউনিয়নের সকল পর্যায়ের দেশ ও বিদেশে থাকা মানুষের কাছে সুন্দরবন ইউনিয়নের সন্তান হিসেবে দোয়া চাই এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি। আমি সবসময় চেষ্টা করেছি দলমত ও জাতি-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।


মনে রাখবেন ভোট হলো আমাদের সবচেয়ে পবিত্র আমানত ও শক্তিশালী অস্ত্র, যা দিয়ে আমরা বদলে দিতে পারি দেশ ও মানুষের ভবিষ্যত তাই ভোট দিন যোগ্য প্রার্থীকে।


পবিত্র ঈদকে কেন্দ্র করে মোঃ মারুফ হাওলাদার (বাবু) এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকাবাসী তাদের মূল্যবান মতামত ও সমর্থনের মাধ্যমে তাকে সেবার সুযোগ করে দিবেন। 


পরিশেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ০২ মে ২০২৬


ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য প্রার্থী মারুফ হাওলাদার

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য প্রার্থী মারুফ হাওলাদার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরবন ইউনিয়নবাসী সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন সুন্দরবন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী তরুন সমাজ সেবক পরিবেশ কর্মী ও ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মারুফ হাওলাদার (বাবু)। সেই সাথে তিনি মেম্বার প্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই ঈদের আনন্দ যেন ধনী-গরিব, সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। রাজনীতির মূল লক্ষ্য জনসেবা। এই ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও জনগণের সেবায় নতুন করে উদ্বুদ্ধ করুক। তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবা করার সুযোগ চান।তিনি বলেন, সুন্দরবন ইউনিয়নের সকল পর্যায়ের দেশ ও বিদেশে থাকা মানুষের কাছে সুন্দরবন ইউনিয়নের সন্তান হিসেবে দোয়া চাই এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি। আমি সবসময় চেষ্টা করেছি দলমত ও জাতি-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।মনে রাখবেন ভোট হলো আমাদের সবচেয়ে পবিত্র আমানত ও শক্তিশালী অস্ত্র, যা দিয়ে আমরা বদলে দিতে পারি দেশ ও মানুষের ভবিষ্যত তাই ভোট দিন যোগ্য প্রার্থীকে।পবিত্র ঈদকে কেন্দ্র করে মোঃ মারুফ হাওলাদার (বাবু) এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকাবাসী তাদের মূল্যবান মতামত ও সমর্থনের মাধ্যমে তাকে সেবার সুযোগ করে দিবেন। পরিশেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত