বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

পটুয়াখালী-৩ দু' পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-১৫

মোঃ সুমন খান
মোঃ সুমন খান
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী-৩ দু' পক্ষের  সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-১৫

পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি জোট প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিন জনকে গলাচিপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ওই এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক ও বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সমর্থকদের আলাদা দুটি মিছিল নিয়ে উভয় দিক থেকে মুখোমুখি হয়। এ সময় মিছিলটি অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের মারুফ, অজিত, ওয়াজিব, অলিউল ইসলাম টিটু, বায়েজিদসহ অন্তত ১৫ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানায়। আহতদের মধ্যে ঘোড়া মার্কার সমর্থক মারুফ গাজী (২৪), ওয়াজিব হাওলাদার (২৪) ও জায়েদকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ  মো. জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে দুই প্রার্থীকে বার বার ফোন করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


পটুয়াখালী-৩ দু' পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-১৫

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি জোট প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিন জনকে গলাচিপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ওই এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক ও বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সমর্থকদের আলাদা দুটি মিছিল নিয়ে উভয় দিক থেকে মুখোমুখি হয়। এ সময় মিছিলটি অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের মারুফ, অজিত, ওয়াজিব, অলিউল ইসলাম টিটু, বায়েজিদসহ অন্তত ১৫ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানায়। আহতদের মধ্যে ঘোড়া মার্কার সমর্থক মারুফ গাজী (২৪), ওয়াজিব হাওলাদার (২৪) ও জায়েদকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ  মো. জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে দুই প্রার্থীকে বার বার ফোন করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত