সারাদেশ

শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

⎙ প্রিন্ট
শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত
শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত
⌖ শ্রীপুর


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে বিজয়া দশমী উপলক্ষে এক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখা এবং ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি এবং ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের সভাপতি বাবু অরুন চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আব্দুল মোতালেব, সাবেক সি. সহ-সভাপতি জনাব মোঃ কাজিম উদ্দিন ফকির, সদস্য সচিব জনাব মোঃ খাইরুল কবির মন্ডল (আজাদ), রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোঃ নাজমুল হুদা শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মোঃ মুছিনুর ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক সরদার মোঃ আক্তার হোসেন, জনাব মোঃ আলতাফ হোসেন পলান, জনাব মোঃ শাহানুর সরকার, জনাব মোঃ আবুল হোসেন সরকার, সদস্য সচিব জনাব মোঃ রাকিবুল ইসলাম মোড়ল, সাবেক সভাপতি ডাঃ অবু বারেক ও রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা বাবু উমাকান্ত মল্লিক।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বাবু অশোক কুমার শর্মা, বার্ড ল্যাঙ্ক হাসপাতালের সাবেক সিনিয়র মেডিকেল অফিসার ডায় অজিত দেবনাথ, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মু. মোফাজ্জল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বাবু শ্রীকৃষ্ণ দাস, বাবু মাধব চন্দ্র মন্ডল, বাবু তরনী সরকার, বাবু স্বপন কুমার মল্লিক (সিএ), বাবু ললিত রঞ্জন মল্লিক, বাবু মথুরা মোহন দাস, বাবু সুভাষ চন্দ্র রায়সহ ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলী ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বাবু পিযুষ কুমার ঘোষ (লিটন), যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অরুন কুমার মল্লিক এবং সাংগঠনিক সম্পাদক বাবু নিতাই চন্দ্র মন্ডল।
আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিল রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি এবং সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শ্রীপুর মডেল থানা পুলিশ ও ৮নং রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ।
সভায় বক্তারা বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলো আমাদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। আগামী দিনেও যেন সামাজিক এই সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে, সে ব্যাপারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য