৮নং রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন মোঃ মোফাজ্জল হক
আসন্ন ৮নং রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও রাজনৈতিক কর্মকাণ্ডের আবহ তৈরি হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির তিন বারের সভাপতি এবং সাবেক রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মোফাজ্জল হক। তিনি বর্তমানে এলাকায় ব্যাপক জনসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে মোঃ মোফাজ্জল হক সবসময় এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। প্রতিদিনই তিনি এলাকার বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, হাট-বাজার ও জনবহুল স্থানে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন।
এলাকার সৎ, পরিশ্রমী ও তরুণদের প্রতিনিধি হিসেবে রাজাবাড়ীর সাধারণ ও গরিব-দুঃখী মানুষের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং ন্যায়ের পক্ষে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। তারা আরও জানান, মোফাজ্জল হক সবসময় এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি প্রকাশিত তার এক পোস্টারে ইউনিয়নের সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বের সমর্থন তুলে ধরা হয়। পোস্টারটি এলাকার সর্বত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে পজেটিভ সাড়া ফেলেছে।
স্থানীয় সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করে মোঃ মোফাজ্জল হক এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী নির্বাচনে রাজাবাড়ী ইউনিয়নের জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করে ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দেবেন।









মন্তব্য