জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগ নিয়ে উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগ নিয়ে উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সভা

প্রিন্ট
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগ নিয়ে উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সভা
ছবি সংগৃহীতঃ
# প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগ নিয়ে উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সভা ⌖ ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সেচ ও কৃষিনির্ভর বিদ্যুৎ ব্যবস্থাপনা, বরেন্দ্র অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিদ্যুৎ নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় বরেন্দ্র অঞ্চলের কৃষকদের বিদ্যুৎ ও সেচসংক্রান্ত বাস্তব সমস্যা, চাহিদা এবং সম্ভাবনার বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সেচ ব্যবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।প্রধানমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের স্বার্থ রক্ষায় সেচ ও বিদ্যুৎ ব্যবস্থাকে কৃষকবান্ধব করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতকে জনগণের স্বার্থে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।সভায় কৃষি উৎপাদন, সেচব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের কৃষকদের বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়

সম্পর্কিত সংবাদ

মন্তব্য