রাজশাহীতে কবি মোঃশাহানুর আলমের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
রাজশাহী ব্যুরো চীফ
কবি ও সাহিত্যিক মোঃ শাহানুর আলম এর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., সোমবার সন্ধ্যায় নগরীর সি এন্ড বি মোড়স্থ নান কিং চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ও প্রকাশনায় ছিল বৃত্তকলা একাডেমী।
জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো"এব "বই পড়ুন, জ্ঞান অর্জন করুন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কবির বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি কবি ও সাহিত্যিক জনাব মোঃ শাহানুর আলম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক জনাব মোঃ রাকিব হাসান।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এজিএম,জনাব বিভূতি ভূষণ মন্ডল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কবি জনাব শেখ তৈমুর আলম ও কণ্ঠশিল্পী,জনাব নজরুল ইসলাম।
অনুষ্ঠানে লেখক তার বক্তব্যে বলেন, কবিতা মানুষের মনের কথা বলে। বইয়ের মাধ্যমেই সমাজে আলো ছড়ানো সম্ভব। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে রাজশাহীর কবি, সাহিত্যিক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজশাহীতে কবি মোঃশাহানুর আলমের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন








মন্তব্য