জাতীয়

পাবনা জেলার ডিবি প্রধানের দায়িত্বে এবার অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম

ডিবি প্রধানের দায়িত্বে এবার অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম

প্রিন্ট
পাবনা জেলার ডিবি প্রধানের দায়িত্বে এবার অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম
ছবি সংগৃহীতঃ
# ডিবি প্রধানের দায়িত্বে এবার অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম ⌖ পাবনা সদর

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন পেয়েছেন বিজ্ঞ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ পদায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

​নবনিযুক্ত ডিবির ওসি আব্দুস ছালাম এর আগে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ফলে পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধীদের ধরণ এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে তাঁর গভীর মাঠপর্যায়ের অভিজ্ঞতা রয়েছে।

​বিশেষ করে ৫ই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী উত্তাল ও সংবেদনশীল সময়ে তিনি পেশাদারিত্ব ও চরম বুদ্ধিমত্তার পরিচয় দেন। সেই সংকটময় দিনগুলোতে তিনি সাধারণ শিক্ষার্থী ও ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতি সহনশীল রাখেন। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত সহিংসতা ঘটতে না দিয়ে নিজের নিষ্ঠা ও বিচক্ষণতা দিয়ে অশান্ত পাবনাকে শান্ত করতে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন।

​নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুস ছালাম জানান, পাবনা জেলাকে মাদক, সন্ত্রাস, চাদাবাজ ও সব ধরনের অপরাধমুক্ত রাখতে ডিবি পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। অপরাধ দমনে এবং জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি সাংবাদিক, সাধারণ জনগণ ও সুশীল সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

​অফিসার ইনচার্জ হিসেবে আব্দুস ছালামের এই নতুন পদায়নকে স্বাগত জানিয়েছে পাবনার সুশীল সমাজ, সংবাদকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। নতুন দায়িত্বে তিনি পাবনা ডিবির কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সর্বস্তরের মানুষ।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য