শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা, দি পাটনা একাডেমীর অ্যাডহক কমিটির প্রথম সভা
মোঃ লিটন সিকদারনড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাটনা এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দি পাটনা একাডেমীর অ্যাডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় দি পাটনা একাডেমীর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ও সংশ্লিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আসজাদুর রহমান মিঠু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, দি পাটনা একাডেমীর সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদাৎ হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহের সাব-রেজিস্ট্রার মো. রিপন মুন্সি, মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্যা সাখায়েত হোসেন, ৬ নম্বর খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলী, দি পাটনা একাডেমীর সাবেক সভাপতি ও ৭ নম্বর জয় নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন এবং খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি. এম. বরকত উল্লাহ।এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন অ্যাডহক কমিটির প্রথম সভাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা, দি পাটনা একাডেমীর অ্যাডহক কমিটির প্রথম সভা
দি পাটনা একাডেমীর অ্যাডহক কমিটির প্রথম সভা









মন্তব্য