পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির সওগাত নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শান্তি। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।
মানবাধিকার কর্মী হিসেবে তিনি তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের অধিকার রক্ষায় এবং তাদের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুন্দর, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-সমৃদ্ধি কামনা করে আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক!

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন