ওপেন নিউজ ২৪

সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী

সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে নারী অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের আইনি সহায়তায় তার অবদান উল্লেখযোগ্য। সীতাকুণ্ডসহ চট্টগ্রাম অঞ্চলে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।

অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী মনে করেন, জাতীয় সংসদে নারীদের আরও শক্তিশালী ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সময়ের দাবি। তিনি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলে নারীর ক্ষমতায়ন, যুব সমাজের উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৩-১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম। এছাড়া সীতাকুণ্ড মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি।”

সীতাকুণ্ড আসনের সাবেক সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা পরিচালনা করে জামিন লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় আইনি সহায়তা প্রদান করে তিনি সুনাম অর্জন করেছেন। মামলায় ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নেওয়া এবং বিভিন্নভাবে সহায়তা করেও তিনি মানবিকতার পরিচয় দিয়েছেন।

তিনি দলীয় নীতির প্রতি আস্থা ও শ্রদ্ধা পুনর্ব্যক্ত করে বলেন, দল যদি তাকে যোগ্য মনে করে দায়িত্ব প্রদান করে, তবে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সেই দায়িত্ব পালন করবেন।

অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী সীতাকুণ্ডবাসীসহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং লিগ্যাল এইড কমিটি সীতাকুণ্ড শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সীতাকুণ্ড বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং উত্তর জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে তার হাতেখড়ি হয় সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের মহিলা সম্পাদিকা হিসেবে।

১৯৭৪ সালের ৯ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবুল কালাম আজাদ চৌধুরী এবং মাতা রৌশন আজাদ চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএম ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ০৯ মার্চ ২০২৬


সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন।তিনি দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে নারী অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের আইনি সহায়তায় তার অবদান উল্লেখযোগ্য। সীতাকুণ্ডসহ চট্টগ্রাম অঞ্চলে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী মনে করেন, জাতীয় সংসদে নারীদের আরও শক্তিশালী ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সময়ের দাবি। তিনি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলে নারীর ক্ষমতায়ন, যুব সমাজের উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৩-১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম। এছাড়া সীতাকুণ্ড মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি।”সীতাকুণ্ড আসনের সাবেক সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা পরিচালনা করে জামিন লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় আইনি সহায়তা প্রদান করে তিনি সুনাম অর্জন করেছেন। মামলায় ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নেওয়া এবং বিভিন্নভাবে সহায়তা করেও তিনি মানবিকতার পরিচয় দিয়েছেন।তিনি দলীয় নীতির প্রতি আস্থা ও শ্রদ্ধা পুনর্ব্যক্ত করে বলেন, দল যদি তাকে যোগ্য মনে করে দায়িত্ব প্রদান করে, তবে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সেই দায়িত্ব পালন করবেন।অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী সীতাকুণ্ডবাসীসহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং লিগ্যাল এইড কমিটি সীতাকুণ্ড শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সীতাকুণ্ড বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং উত্তর জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে তার হাতেখড়ি হয় সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের মহিলা সম্পাদিকা হিসেবে।১৯৭৪ সালের ৯ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবুল কালাম আজাদ চৌধুরী এবং মাতা রৌশন আজাদ চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএম ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত