পটিয়া উপজেলার সামাজিক সংগঠন ‘আল খিদমাহ পরিবার’-এর উদ্যোগে প্রথমবারের মতো অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব কুসুমপুরা রহিম মাঝি জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু তারেক মিয়াজী আল কাদেরী। তিনি ঐতিহাসিক বদর যুদ্ধের গুরুত্ব এবং ইসলামের প্রসারে এই যুদ্ধের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পেঠান সর্দ্দার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু ইউসুফ তাহেরী আল কাদেরী। তিনি রমজানের শিক্ষা এবং বদর দিবসের চেতনাকে ধারণ করে সমাজ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন: বিশিষ্ট সামাজিক সংগঠক লায়ন সাজ্জাদ হোসাঈন টিপু, সমাজ সেবক জনাব ফরহাদ পিয়ারু, মিডিয়া ব্যক্তিত্ব জনাব সাইফুদ্দিন।
অনুষ্ঠানের সার্বিক সফলতায় বিশেষ সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী লায়ন নুরুল আলম সাহেব, জনাব মোতালেব সওদাগর, জনাব জি কে তাহের, জনাব নুরুল ইসলাম সওদাগর, প্রবাসী মাহাবুব আলম এবং জনাব আবদুছ ছালাম।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যাংকারবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন মাদ্রাসার এতিমখানার ছাত্ররা অংশগ্রহণ করেন।
আল-খিদমাহ পরিবারের সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় এবং চমৎকার ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সবশেষে আল-খিদমাহ পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সোমবার, ০৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন