গাজীপুরের কাশিমপুর ১ নং ওয়ার্ড মাধবপুর-বরিশালের টেকে সরকারি খাস জমি অবৈধ দখল ও সেখানে নতুন নির্মাণকাজ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরবতা চোখে পড়ার মতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ওই জমিতে দখলদারদের বাড়ি নির্মাণের মহা উৎসব চলছে। ইতিমধ্য
হেলাল,শাহীন, এর বাড়ির কাজ শেষ হতে না হতেই নতুন করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন শাহীন নামের এক ব্যক্তি। তবে এ নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পরও তহসিল অফিসসহ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মাধবপুর-বরিশালের টেকের সরকারি খাস জমিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর দখলে রয়েছে।
সম্প্রতি বরকত নামের এক ব্যক্তি প্রকাশ্যে জমিটিতে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছেন। স্থানীয়রা বলছেন, বিষয়টি তহসিল অফিসকে জানানো হলেও তারা প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
এদিকে, স্থানীয় ও জাতীয় পর্যায়ে কয়েকটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হলেও এখন পর্যন্ত দখলমুক্ত বা অবৈধ নির্মাণ বন্ধের কোনো খবর নেই।
এ ব্যাপারে গাজীপুরের কাশিমপুর তহসিল অফিসের নায়েব ওয়াজেদ আলী বলেন এবিষয়টি আমাদের নজরে আছে এবং কাশিমপুর থানার অভিযোগ দায়ের করেছি, কিন্তু হেলাল ও শাহীন, বরজতের বিরুদ্ধে কাশিমপুর থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।
তবে কী সময়সীমায় বা কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করেননি তিনি।
স্থানীয় বাসিন্দারা অবশ্য প্রশাসনের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলছেন, প্রকাশ্যে নির্মাণ কাজ চলা মানেই প্রশাসনের নজরদারি বা আন্তরিকতার অভাব।
তারা সরকারি জমি দখলমুক্ত করতে দ্রুত ও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও জমি উদ্ধারে জরুরি পদক্ষেপের দাবি স্থানীয় সম্প্রদায়ের।
এ ঘটনায় স্থানীয় ভূমি অধিকারকর্মীরা বলছেন, সরকারি খাস জমি রক্ষায় প্রশাসনের দৃশ্যমান ভূমিকা জরুরি।
অন্যথায়, এই ধরনের দখল ও অবৈধ নির্মাণের ঘটনা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন