সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন মানবতার ফেরিওয়ালা মোস্তাফিজুর রহমান মিলন

মুস্তাফিজুর রহমান মিলন একজন মানবতার ফেরিওয়ালা যিনি দ্বারে দ্বারে গিয়ে শিশু থেকে বৃদ্ধ সবার কাছে ভোট চাচ্ছেন ধানের শীষের।মোংলা ও রামপাল উপকূলীয় এলাকায় মোস্তাফিজুর রহমান মিলন 'মানবতার ফেরিওয়ালা' ও 'আলোর ফেরিওয়ালা' হিসেবে সুপরিচিত। তিনি স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক কাজের মাধ্যমে অসামান্য অবদান রাখছেন। তার মানবিক কার্যক্রমগুলো মোংলা অঞ্চলের মানুষের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে।অসহায় মানুষের জন্য ত্রাণ, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তার অন্যতম প্রধান কাজ।১৮ বছর আগে তিনি বন্ধুদের নিয়ে তৈরি করেন সার্ভিস বাংলাদেশ নামে সংগঠন যার মাধ্যমে আজ মংলার শত শত অসহায় গরিব মানুষকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। তিনি মোংলা থানা  নিরাপদ সড়ক (নিচার) সভাপতি।ফেসবুক ও স্থানীয় মিডিয়াতে তিনি একজন মানবিক ব্যক্তিত্ব ও অভিভাবক হিসেবে পরিচিত। তিনি এলাকার সকলের দ্বারে দ্বারে গিয়ে বলেন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই এ দেশের সৃষ্টি হয়েছে। ধানের শীষ প্রতীক এ দেশের গণমানুষের অধিকার ও মুক্তির প্রতীক। এই প্রতীকের সঙ্গে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। এবারের নির্বাচনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন পরিচালনা করছেন এবং একই প্রতীকে বাগেরহাট ৩ (মোংলা - রামপাল )আসনে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক  লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম প্রার্থী হয়েছেন। তিনি বলেন ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামকে জয়ী করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অনুরোধ করেন।

ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন মানবতার ফেরিওয়ালা মোস্তাফিজুর রহমান মিলন