পাবনার সুজানগরে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২৪ শতাংশ জমি দখল, বেড়া ও ইটের দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
জানা যায়, ভবানীপুর এলাকার ওই জমি নিয়ে মোছাঃ জহুরা খাতুন বাদী হয়ে মাফুজা পারভীন (বানু) ও আব্দুল হামিদের বিরুদ্ধে পাবনা জজ আদালতে মামলা নং-০৭/২২ ও ২৩/২০২২ দায়ের করেন। মামলাগুলো চলমান থাকা অবস্থায় আদালত জমিটির ওপর ইনজাংশন/নিষেধাজ্ঞা জারি করেছেন বলে বাদীপক্ষের দাবি।
বাদীপক্ষের অভিযোগ, বিবাদীপক্ষের হয়ে মোঃ জনি আহমেদ ওরফে আহাদ আহমেদ, মোঃ রোকন প্রাং, মোঃ জাহান শেখ, মোঃ রাহাদ শেখ ও মোঃ তোফাজ হোসেনসহ কয়েকজন জোরপূর্বক জমিতে প্রবেশ করে বেড়া ও ইটের দেয়াল ভেঙে দখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে বাদীর স্বামী মোঃ ওয়াজেদ আলী শেখকে পাবনা জেলা সুজানগর থানার এসআই আনোয়ারের উপস্থিতিতে মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে বাদীপক্ষ আরও দাবি করেছে, তাদের ভয়ভীতি প্রদর্শন ও হামলার আশঙ্কা রয়েছে। বিষয়টি থানার তদন্ত ওসি কে বিষয়টি অবগত করে মালার বাদী ও তার স্বামীর নিরাপত্তা চাইলে সে জানাই এলাকার ২ লাখ ৫০ হাজার লোকের নিরাপত্তা দোয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি আদালতে আজ রাস্তায় নেন বলে মন্তব্য করেন। এখানে প্রশাসনকে জানানো হলেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের।
আদালতের আদেশ বাস্তবায়ন, জমির দখল রক্ষা এবং বাদীপক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন বাদীপক্ষ।
অভিযোগের বিষয়ে বিবাদী ও অভিযুক্তদের বক্তব্য চাইলেও কেউ কথা বলতে রাজি হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।









মন্তব্য